মেহেরপুর নিউজ, ০৭ মে:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রিসেন্ট ও ক্রস দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার মেহেরপুর জেলা পরিষদ মিলনয়াতনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ জন শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এর আগে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা ইউনিটের সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা প্রমুখ এসময় সেখানে বক্তব্য রাখেন ।