মেহেরপুর নিউজ:
মেহেরপুরে রেবা বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় পার্লারের উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সহধর্মিনী আরিফা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউটি পার্লারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌরানী বিউটি পার্লারের স্বত্বাধিকারী সাজেদা খানম ( রুপা ), রেবা বিউটি পার্লারে স্বত্বাধিকারী বিউটিশিয়ান রেবেকা আক্তার রেবা।