মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা গোভীপুরে (অসুস্থ্য) গরু জবাই করে মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক করে মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা গোভীপুর গ্রাম থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার করা হয়।
গোভিপুর গ্রামের হযরত আলীর ছেলে ফিরোজ আলী আগের রাতে তার রোগাক্রান্ত একটি গরু জবাই করে সকালে মাংস বিক্রির প্রস্তুতি গ্রহণ করে। পরে সকালের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। এবং বিপুল পরিমাণ গরুর মাংস উদ্ধার করেন।
এর আগে ফিরোজ আলী পালিয়ে যায়। পরে মাংসগুলো উদ্ধার করে গোভীপুর মাঠে মাটি খুঁড়ে সেখানে পুঁতে রাখে। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মেহেরপুর সদর উপজেলার
গোভিপুর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। গোপনে সংবাদ পেয়ে মোবাইল কোর্টের অভিযানে আমরা সেখান থেকে অসুস্থ গরুর মাংসগুলো উদ্ধার করি। তিনি আরো বলেন, মাংস বিক্রেতাকে আমরা এসে পাইনি। তিনি আগেই পালিয়েছেন।মাজহারুল ইসলাম বলেন, এই এলাকাবাসীর কাছে জানতে পেরেছি এই গরুটি অসুস্থ ছিল। এবং গভীর রাতে গরুটি জবাই করা হয়েছে। উদ্ধারকৃত মাংস গুলো মাটিতে পুঁতে রাখা হবে।