মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
সম্পূর্ন স্বতন্ত্র ও শিক্ষার পরিবেশে আভিভাবক সমাবেশের মধ্য দিয়ে রোজ ডেল কিন্ডার গার্টেন তাদের যাত্রা শুরু করলো।
আজ শ্রক্রবার বিকালে মেহেরপুর বেড় পাড়ায় অবস্থিত রোজ ডেল কিন্ডার গার্টেনের ক্যাম্পাস চত্বরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাফিউর রহমান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজতুল্লাহ। এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ফয়েজ উদ্দিন,মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক নাজিম উদ্দিন।
বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের লাইব্রেরীয়ান শহিদুল ইসলাম সেন্টু,মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন,অভিভাবক রিপন রেজা,রবিউল ইসলাম প্রমুখ।