মেহেরপুর নিউজ:
রোভার স্কাউটস অঞ্চলের গৌরবের ৫০ বছর উদযাপন উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা রোভার এর উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে পতাকা উত্তোলন করা হয়। রালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রোভার এর কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফররুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।