মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর :
“প্রশিক্ষিত যুবশক্তি,বিকশিত অর্থনীতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় যুবদিবস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংস্থার মাঝে চেকবিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।
সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাসুদুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জেলার ৮টি সংস্থার মাঝে ১ লক্ষ৩০ হাজার টাকার চেক বিতরন করেন।