মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ব্যাপী লকডাউন ঘোষনার ২য় দিনে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন।
মেহেরপুরে করোনা সংক্রমণ মারাত্বক আকার ধারন করেছে । যে কারনে গত বৃহস্পতিবরি মেহেরপুর জেলা প্রশাসাশক ড মোহাম্মদ মুনসুর আলম খানের জেলা ব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষনা করেন। যার কারনে শুক্রবার লকডাউনের ২য় দিনে সদর উপজেলা ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম শহরের হোটেল বাজার মোড়সহ বিভিন্ন এলাকায় কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের একদলকে সহযোগিতা করতে দেখা গেছে। নির্বাহী অফিসার কঠোর নির্দেশনা বাস্তবায়নে সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং নিজের সুরক্ষার সাথে সাথে পরিবার ও দেশের মানুষকে বাচাতে সকলকে কাজ ছাড়া বাহিরে না আসার আহবান জানান। মেহেরপুর সদর থানার এসআই এবাদত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।