মেহেরপুর প্রতিনিধি:
পানির ট্যাংক থেকে উদ্ধার করা রাকিবের লাশ নিয়ে টানা হেঁচড়া করার পর পুনরায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড়পাড় এলাকায় একটি বাড়ির ছাদে পানির ট্যাংকের মধ্যে থেকে উদ্ধার করা রাকিবের লাশ দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারের পর মেহেরপুর থানা পুলিশের সদস্যরা ময়নাতদন্তের জন্য বের করার মুহূর্তে রাকিবের নিকটাত্মীয়রা পুলিশের কাছ থেকে লাশ ছিনিয়ে নেয়।
এ সময় তাঁরা দাবি জানান, লাশের ময়না তদন্ত হতে দেবে না। রাকিবের নিকটাত্মীয়রা পুলিশের কাছ থেকে টেনেহিঁচড়ে লাশ ছিনিয়ে নিয়ে তাদের বাড়ির মধ্যে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়।