মেহেরপুর নিউজ:
সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী যানবাহনের যে জরিমানা আইন করা হয়েছে তার প্রতিবাদে মেহেরপুরে সকল প্রকার লোকাল বাস চলাচল বন্ধ ছিল।
শনিবার সকাল থেকে মেহেরপুর জেলা পুলিশের এর সহযোগিতায় আবারো লোকাল বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু করার সময় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন
গতকাল শুক্রবার কোন ঘোষনা ছাড়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিলের প্রতিবাদে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ ছিল। তাদের বক্তব্য ছিল, একজন শ্রমিকের পক্ষে এত জরিমানা দেওয়া সম্ভব নয় এই কারণে ড্রাইভাররা গাড়ি চালাতে অনিচ্ছুক তাই কালকে লোকাল বাস চলাচল বন্ধ ছিল। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর টিআই ইসমাইল হোসেন।