মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ল্যাকটেটিং মাদার প্রকল্পের মেহেরপুর পৌর এলাকার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন এর সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুর রহমান, সিডিপির কোঅডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ।