মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল:
বিএনপি’র শীর্ষ নেতাদের মুক্তিও তত্বাবধায়ক সরকারের দাবিতে এবং বিএনপি’র ডাকা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয় ।
মিছিলে জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ,আব্দুর রহমান,আলমগীর খান ছাতু,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম,ছাত্রদল নেতা রাজিভ,সোহেল ,বাপ্পিসহ দু’শতাধীক নেতা কর্মী অংশগ্রহন করেন।
এর আগে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসুদ অরুন । সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিজেপি সভাপতি শেখ সাঈদ আহমেদ প্রমুখ।