মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট:
মেহেরপুর শহরে হরতাল বিরোধী মিছিল করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকালে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে বড় বাজার মোড় থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের,সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনসহ শহর ও যুবলীগের শতাধীক নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
