মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে দেবাশী একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোররা মাতৃভাষার গুরুত্ব ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে চিত্রাঙ্কন, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়।