মেহেরপুর নিউজ, ১৪ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক এমপি জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রমুখ।