মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম আসকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, শিক্ষক নুরুল আহমেদ, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সভাপতি নিসান সাবের প্রমূখ। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।