মেহেরপুর নিউজ, ২৬ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনি রাষ্ট্রের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন। পরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাড, ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, এলজিইডি, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষিবিদ ইনষ্টিটিউট, জেলা বিএমএ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, জেলা কৃষক লীগ, জেলা আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা আওয়ামীলীগ, সোনালি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অপর্ন করা হয়।