মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারাদেশে ব্যাপী সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে হরতাল মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া হরতালে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। শহরে ইজিবাইক,রিক্্রা ভ্যান পুরোদমে চলাচল করলেও আভ্যন্তরিণ রুটে সবধরনের বাস চলাচল ব›দ্ধ রয়েছে। ব্যাংক-বীমা, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। সকালে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরে পিকেটিং করেছে বিএনপি।
অপরদিকে হরতাল চলাকালিন সময়ে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মেহেরপুরের পুলিশ প্রশাসন জানিয়েছে।