মেহেরপুর নিউজ:
মেহেরপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুনাহার, মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা। কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।