মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষকদের সমন্বয় সভা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সমন্বয় সভা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান।