মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সাবদার আলীর ৩৪ তম মূত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে একটি শোক র্যালী বের করা হয়। কবি নজরুল শিক্ষা মঞ্জিল থেকে শুরু করে র্যালীটি পৌর কবরস্থানের কাছে গিয়ে শেষ হয়। পরে মরহুম সাবদার আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় কবি নজরুল শিক্ষা মঞ্জিলের পরিচালনা কমিটির সভাপতি এ জেড এম সামছুজ্জামান গোরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তালেব উদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের ছাত্ররা সেখানে উপস্থিত ছিলেন।