মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, আমঝুপি দাখিল মাদ্রাসার উপাধাক্ষ শরিফ উদ্দিন প্রমূখ।