মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মধ্যে ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।