মেহেরপুর নিউজ, ০৭ মার্চ:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী মেলা করা হয়েছে।
বুধবার সকালে পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।