মেহেরপুর নিউজ,০৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের উদ্যেগে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় শিশুদের প্রারম্ভিক বিকাশে অভিভাবকগনের উপকরণ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য ফরহাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়ার ম্যানেজার ফারুক হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন, আব্দুল হামিদ, আহসান হাবিব, শাহাদত হোসেন প্রমুখ।