মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে শিশুদের আবৃতি, চিত্রাংকন প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার বিকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ শুরু হয় । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান সদর উপজেলা শিল্পকলা একাডেমী কার্যক্রমের উদ্বোধন করেন। এতে প্রশিক্ষক হিসেবে শাশ্বত নিপ্পন চক্রবর্তী উপস্থিত ছিলেন।