মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে শিশু ও নারীর উন্নয়নে সচেতনাতামুলক কার্যক্রম প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে গাংনীর রায়পুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রায়পুর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সাকলায়েন ছেপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের অফিসার ডা.সজিব উদ্দীন স্বাধীন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহম্মদ আলী, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। কর্মশালায় ৪০জন প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় ডা. সজিব উদ্দিন স্বাধীন বলেন- একটি সুন্দর সন্তানের জন্মদিতে হলে দরকার গর্ভবতী মায়েদের জন্য সুস্থ্য পরিবেশ। সুস্থ্য পরিবেশ ছাড়া কোন মা সুস্থ্য সন্তান জন্মদিতে পারেনা। গর্ভকালীন সময়ে প্রতিটি গর্ভধারীনীকে তিন থেকে চারবার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসারা দিলারা রহমান বলেছেন- সন্তান জন্মের ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধনকরতে হবে। সরকার এখন মাতৃত্বকালীন ভাতা এবং সব ধরণের স্বাস্থ্যসেবা দিচ্ছে। এজন্য গ্রাম পর্যায়ে সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। তিনি আরও বলেছেন নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ এখন ধনী দেশকে ছাড়িয়ে গেছে।