মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর:
মেহেরপুর সেভ দি চিলড্রেনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশু ঝরে পড়া রোধে করনীয় শীর্ষক দিনব্যাপি কর্মশালার আয়োজন করা হয়।
সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভীন, সেভ দি চিলড্রেনের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, এম এ কুদ্দুস, ইউপি সচিব সানোয়ার হোসেন প্রমুখ। দিন ব্যাপি ও প্রশিক্ষনে বুড়িপোতা ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের সিএমসি’র সভাপতি ও প্রধান শিক্ষকগন অংশ গ্রহণ করেন।