মেহেরপুর জেলায় এনসিএফ এর উদ্যোগে শিশু পরিস্থিতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এনসিএফ এর সভাপতি মেহেরাব হোসেনের সভাপতিত্বে সংলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গণি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লাল মিয়া, আব্দুল হালিম।
বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু জাফর, এনসিটিএফ এর প্রতিনিধি রোজা খাতুন, জামিলা খাতুন, রাজন আলী, আরশা আক্তার, সুরাইয়া খাতুন, তানভীর, রাজিয়া সুলতানা, মোশারফ হোসেন। অনুষ্ঠানে মডারেটর এলিসা ও রিয়াদ ছিলেন।