মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, রোমানা আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আশরাফুজ্জামান, মিয়ারুল ইসলাম, মোখলেসুর রহমান প্রমুখ।