মেহেরপুর নিউজ, ২৩ সেপ্টেম্বর:
মেহেরপুরে কালেরকন্ঠ’র পাঠক ফোরাম শুভ সংঘের কার্য নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় মেহেরপুর নিউজ কার্যলয়ে শুভ সংঘের সভাপতি অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা শামীম জাহাঙ্গীর সেন্টু, রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রকিব, আব্দুল্লাহ আল মাসুদ, সাধারন সম্পাদক মুজাহিদ মুন্না, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আব্দুল মান্নাফ, সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী মাসের সুবিধামত সময়ে জেলার কোন ঐতিহাসিক স্থানে উপস্থিত হয়ে সেখানকার সমস্যা ও সম্ভবনা চিহিৃত করে প্রতিবেদন ও বার্ষিক ভোজের সিদ্ধান্ত গৃহিত হয়।