মেহেরপুর নিউজ,৩০জানুয়ারি:
মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহাম্মদ অনত্র বদলী হওয়ায় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদোগ্যে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে মঙ্গলবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত করা হয় ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদায়ী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইবাদত হোসেন (রাজস্ব)মো: তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল প্রমুখ।