মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাঠ থেকে শ্যালো মেশিন চুরি করে পালানোর সময় তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের জয় দাসের ছেলে সম্রাট দাস (২০), খোকা তরফদারের ছেলে সম্রাট আলী (২০) এবং বাহাদুর ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশরাফপুর গ্রামের পান্তার মাঠ থেকে একই গ্রামের নিয়াজ উদ্দিনের একটি শ্যালো মেশিন চুরি করে ইজিবাইকযোগে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে