মেহেরপুর নিউজ:
চলব মোরা একসাথে, করবো জয় মানবতাকে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা ৯১ এসএসসি ব্যাচের কৃতি সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ১৯৯১ ব্যাচের সভাপতি কাউসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ১৯৯১ এসএসটি ব্যাচের আকসাদুর রহমান রুবেল,শিরিন সুলতানা, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালীথা,আহম্মেদ আলী টেকনিক্যাল কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম লিটু প্রমুখ। পরে সেখানে কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।