মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ সভাপতিত্বে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফনেছা লতা।