মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্ট কলেজ মোড় সিটি ক্লাব জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর কলেজ মোড় সিটি ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে মেহেরপুর টিএফসিকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আসমাউল ২টি রাসেল, আনন্দ ও চন্দন একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে নাসিম একটি গোল পরিশোধ করেন।