মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাটি ড্র হয়েছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বোসপাড়া টাইগার ক্লাব এবং চিৎলা জাগরণী ক্লাব এর মধ্যকার খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় বোসপাড়া টাইবেগার ক্লাবের সাব্বির পক্ষে এবং চিৎলা জাগরণী ক্লাব এর পক্ষে শাকিল একটি করে গোল করেন।