মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২জন আহত হয়েছে। জানা গেছে রবিবার বেলা সাড়ে ১১ টাই মেহেরপুরের বামন পাড়ার মোড়ে মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে ।
আহতরা হচ্ছেন বামনপাড়ার তারিকুজ্জামান এর ছেলে এসএসসি পরীক্ষার্থী রাফি ও একই এলাকার খবির উদ্দিনের ছেলে ভ্যান চালক জাহিদ। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।