মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বারাদি চাঁদপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পা হারানো হোসাইন (২০) মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপজেলার সিংহাটি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সোমবার সকালে সিংহাটি গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত শনিবার দিবাগত রাতে বারাদি চাঁদপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৪) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। একই দুর্ঘটনায় হোসাইনসহ বারাদি এলাকার মৃত আব্দুলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী সাজু (৪০) এবং রঞ্জিত পাত্রর ছেলে ইন্দ্রজিৎ (২৬) গুরুতর আহত হন।
দুর্ঘটনায় হোসাইনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।