মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা ও গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে সড়ক ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগপ ডাকাত সদ্দারসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতভোর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জেলা ও থানা পুলিশের একাধিক টিম মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার খোকশা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে আলতাফ মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলার আর মন্ডলের ছেলে সোহেল হোসেন, মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত মুকুল জোয়ার্দারের ছেলে আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গার আলমদাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সালাউদ্দিন।
এদিকে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতারের ঘটনায় রবিবার দুুপুর ১২ টার সময় প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রাফিউল আলম প্রেস বিফিং এ বক্তব্য রাখেন। তিনি জানান, সাম্প্রতিক সংগঠিত তিনটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে তরিকুলের স্বীকারোক্তিতে বাকি ডাকাতদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাত দলের কাছে থেকে ডাকাতি কাজে ব্যবহারকৃত একটি পিকাপ ভ্যান, দেশিও অস্ত্র, একজনের নিকট থেকে লোকাল পত্রিকার আইডি কার্ড ও নগত ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।