মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ রাখা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এ মনিটরিং পরিচালিত হয়।
মনিটরিং চলাকালে ইউএনও শহরের হোটেল বাজার থেকে শুরু করে বড় বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি সকল ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার আহ্বান জানান।
দেশে জ্বালানি তেলের সংকটের কারণে সরকার সন্ধ্যা ৭টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।