মেহেরপুর সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ মেলার উদ্বোধন করা হয়। জন প্রশাসন প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিতি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা কৃসি সম্পসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রঙ্গনে মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্পসারনের উদ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল আলম, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজননি, গাংনী উপজেলার পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মুক্তিযোদ্ধা কে এম আতাউর হাকিম লাল মিয়া।
বক্তব্য রাখেন জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ পরিচালক ডা. আখতারু জ্জামান, বন বিভাগের কর্মকর্তা সালে মোহম্মদ সোয়াইব খান। এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন ফুলজ ও ওষধী গাছের চারা বিতরন করেন।