মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে দূর্জয় নারী সংঘের সহযোগিতায় মঙ্গলবার সিভিল সার্জন অফিস মিলনায়তনে সবার জন্য সুযোগ ও মানবাধিকার বিষয়ক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার মোঃ জুবায়ের, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা বি এম এ’র সভাপতি রমেশ চন্দ্র নাথ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এম এ বাশার, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, ডি আই ওয়ান আব্দুল লতিফ, কে এম নূরুল গনি, মোস্তাক আহমেদ, শাহনাজ পারভীন প্রমুখ।