নিজস্ব প্রতিনিধি :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সমবায় পুরস্কার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ। সভায় সমবায় পুরস্কার সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।