মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগষ্ট:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজ কল্যান পরিষদের ২০১২-১৩ অর্থ বছরের অর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে ৩ লাখ ৬৩ হাজার টাকার চেক বিতরন করেন। এ সময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আবু বকর সিদ্দিক,শহর সমাজ সেবা কর্মকর্তা ফারুকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।