মেহেরপুর নিউজ, ১৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির নির্বাচন সম্পন হয়েছে। নির্বাচনে মোজাম্মেল-নুরুল পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা প্রযন্ত বিরতিহীন ভাবে ভোটদান পর্ব চলে মোট ১৬৫ জন ভোটারের মনজয় করতে ১৭ টি পদের অনুকুলে ২টি প্যানেলে ৩৪জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ন হন। মোট ১৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোজাম্মেল- নুরুল পরিষদের সভাপতি পদে মোজাম্মেল হক ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী আব্দুল হান্নান পান ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম ৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর প্রার্থী পান ৫৫ ভোট। নির্বাচনে নির্বাচিত অপর প্রার্থীরা হলেন সহ-সভাপতি হাসান আলী, আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক হায়দার আলী, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ আব্দুর রহমান, নির্বাহী সদস্য সৈয়দ আলী আফজাল, বদিউজ্জামান, সুজা উদ্দিন, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, জিন্নাত আলী, ইব্রাহিম আলী, কাজী আব্দুল কুদ্দুস, খোরশেদ আলী ও সালেহা খাতুন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. এম এ বাশার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী।