মেহেরপুর নিউজ,০৯ নভেম্বর:
মেহেরপুর সরকারী ড্রাইভার সমিতির এক আলোচনা সভা শেষে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে সরকারী ড্রাইভার সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলাম (আল্লা রেখা)র সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, খোকন রেজা, আবু তাহের, কাজী মোমিন হোসেন,স্বপন কুমার প্রমুখ। পরে আমিনুল ইসলামকে সভাপতি ও আবু তাহাজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহসম্পাদক আমিরুল ইসলাম, আনিছুর রহমান, কোষাধাক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুল ইসলাম,ক্রীড়া সম্পাদক শরাফউদ্দিন।