মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ও মদনাডাঙ্গা গ্রামে ক্ষেতে সরিষা কাঁটাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে মারা গেছে মদনাডাঙ্গা গ্রামের মৃত নবীরুর্দ্দীনের ছেলে আ: কুদ্দুস(৩৫)।
সংঘর্ষে আহত হয়েছে উভয় গ্রামের মহিলা-পুরুষ সহ ২০ জনের মতন। আহতরা গাংনী ও মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন,গোপালপুর গ্রামের বদরউর্দ্দীনের ছেলে আলতাফ (৫০),আতাহার আলীল স্ত্রী সফুরা(৪০),জামালউর্দ্দীনের ছেলে মফিজুল(২৮),আতাহারের ছেলে আনারুল(৩৫) এবং আবুল কাশেমের ছেলে
লাল মিয়া(২২)।আহতদের মধ্যে আবদুল কুদ্দুস ও আবু বকরের ছেলে ওয়াসিমের (৩০) অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুষ্টিয়া নেওয়া হচ্ছিল। পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান আবদুল কুদ্দুস।
কুষ্টিয়া সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহত ওয়াসিমের অবস্থা আশঙ্কাজনক। সময় না গেলে কিছু বলা যাচ্ছেনা।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।
গ্রামবাসীরা জানান,সোমবার বিকেলে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে মদনাডাঙ্গা ও গোপালপুর গ্রামের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এর জের হিসেবে আজ মঙ্গলবার সকালে গোপালপুর গ্রামের কৃষক আবু
তালেব, বাবুল আক্তার, জামিরুল ইসলাম, আজিবার হকসহ বেশ কয়েকজন মাঠে সরিয়া ক্ষেতে সরিষা কাঁটতে গেলে মদনাডাঙ্গা গ্রামের লোকজন তাদের ধাওয়া করে।
এ ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে মদনাডাঙ্গা গ্রামের মিজানুর ও শরিফুল ইসলামকে গোপালপুর গ্রামের লোকজন ধরে নিয়ে গিয়ে মারপিট করে। এর জের হিসেবে উভয় গ্রামের লোকজনের মধ্যে তৃতীয় দফায় বিকেল ৩ টা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নারী-পুরুষ সহ বেশ কয়েকজন আহত হয়। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে সন্দ্ধ্যা দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে। এখন উভয় গ্রামেই থমথমে অবস্থা বিরাজ করছে।