মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:
মেহেরপুরের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে তার কোট রোডস্থ বাসভবনে এ মতবিনিময় সভায় মিলিত হন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও মেহেরপুর জেলার রাজনৈতিক সহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন অরন্য,যুগান্তরের প্রতিনিধি তোজাম্মেল আজম, দেশ টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম,দৈনিক কুষ্টিয়ার প্রতিনিধি মিজানুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি আতিকুর রহমান টিটু , চ্যানেল আই এর প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলা ভিষনের প্রতিনিধি আবু লায়েস লাবলু, জিটিভির প্রতিনিধি রফিকুল আলম, সময় টিভির প্রতিনিধি মীর সৈয়দআলী চন্দন, দিগন্ত টিভি ও দৈনিক দিগন্ত’র প্রতিনিধি ওয়াজেদুল হক জেদু, সমকাল ও একুশে টিভির প্রতিনিধি ফারুখ হোসেন, এসএ টিভি ও জনকন্ঠের প্রতিনিধি ফজলুল হক মন্টু, আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান, মাথাভাঙ্গার প্রতিনিধি মহাসিন আলী, ইনকিলাবের প্রতিনিধি ফারুক মল্লিক, চ্যানেল ২৪ এর প্রতিনিধি রমিজ আহসান, মাথাভাঙ্গার মুজিবনগর প্রতিনিধি শেখ শফি, আরশিনগরের প্রতিনিধি ডি এম মকিদ, আন্দোলন বাজারের প্রতিনিধি মেহের আমজাদ, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন প্রমুখ।