মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়োব হোসেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।