মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের মধ্যে অনুদান প্রদানের লক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনডিসি মোঃ আসলাম উদ্দিন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ।